সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাতরীর উদ্বোধনপানিবেষ্টিত পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী ইউনিয়নের বিলডুমরিয়ায় গতকাল মঙ্গলবার ব্র্যাকের উদ্যোগে ‘ব্র্যাক শিক্ষাতরী’র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুজ্জামান, ব্র্যাকের প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল চন্দ্র বর্মণ। ব্র্যাকের কর্মকর্তারা জানান, বাড়ি থেকে শিশুদের নৌকায় করে এনে পাঠদান শেষে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। পিরোজপুর প্রতিনিধি।