সংক্ষেপে সারা দেশ
ডুবে ৩ শিশুর মৃত্যুপঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে প্রতিবন্ধীসহ তিন শিশু মারা গেছে। এরা হলো: আটোয়ারীর ছোটদাপ গ্রামের হামিদুর রহমানের ছেলে মো. মুন্না (৬), বামুনদিঘী গ্রামের কাইয়ুম উদ্দীনের মেয়ে প্রতিবন্ধী রুনা (১৪) এবং বড়দাপ গ্রামের শান্ত ঘোষের মেয়ে প্রিয়াংকা (২)। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পঞ্চগড় প্রতিনিধি।মানববন্ধন৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে গতকাল বুধবার সকালে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। আদিবাসীবিষয়ক জাতীয় জোটের (এনসিআইপি) বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করে। এতে বক্তব্য দেন কমিটির সভাপতি সুরেশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। ফরিদপুর অফিস।ডুবে শিশুর মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলি গ্রামে গতকাল বুধবার সকালে পানিতে ডুবে আরিফা আক্তার নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের কৃষক আলী হোসেনের মেয়ে। গতকাল বুধবার সকালে সবার অলক্ষে আরিফা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।