সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল উদ্ধারসাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এগুলো উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল ওই বাস টার্মিনালে অভিযান চালিয়ে দুটি বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।গলা কাটা লাশগোপালগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলার সীতারকুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, এলাকার একটি পাটখেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে তিন-চার দিন আগে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। গোপালগঞ্জ প্রতিনিধি।আটক ১পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে গত বৃহস্পতিবার পংকজ কীর্তনীয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার দাউদখালী ইউনিয়নের নলবুনিয়া খাল থেকে চালিতাবুনিয়া গ্রামের সঞ্জয় হাওলাদারের (২২) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সঞ্জয়ের চাচা নিরঞ্জন হাওলাদার একটি অপমৃত্যুর মামলা করেন। কিন্তু তদন্তে তাঁকে হত্যার প্রমাণ মিললে পুলিশ বাদী হয়ে গত বুধবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। মামলায় সঞ্জয়ের প্রেমিকার (১৮) বাবা পংকজকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করে জেলহাজতে পাঠানো হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।পিস্তলসহ গ্রেপ্তারসিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল শুক্রবার একটি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, গতকাল মধ্যরাতে পৌর শহরের দাড়িয়াপুর মহল্লায় অভিযান চালিয়ে আরিফ হোসেন ওরফে মানিকের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের চন্দনতলা এলাকায়। এ ঘটনায় মানিক ও তাঁর সহযোগী কুমিল্লার দাউদকান্দির সাঁতারদিয়ার গ্রামের মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।আলোচনা সভাযুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও দোষীদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিতে প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম চৌধুরী। সাবেক পৌর মেয়র মো. হালিমুল হকের সভাপতিত্বে সভায় সিরাজগঞ্জ জেলা বিএমএর সভাপতি জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউনুস আলী খান, আজাদ রহমান, গোলাম মোস্তফা, মোজাহার হোসেন, আবদুল হাকিম, আবু জাহিদ, আলী আশরাফ প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।