সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার শিশুর মৃত্যু চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহ্রাস্তি উপজেলায় শুক্রবার পানিতে পড়ে চার শিশু মারা গেছে। মৃত শিশুরা হলো: হাজীগঞ্জের দক্ষিণ বড়কুল গ্রামের মো. আরাফাত হোসেন (১), নিশ্চিন্তপুর গ্রামের মো. সাকির আহমেঞ্চদ (২) ও রোজা মণি (২) এবং শাহ্রাস্তির সুরসই গ্রামের নিপা আক্তার (১)। সাকির ও রোজা মণি মামাতো-ফুফাতো ভাইবোন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা বাড়ির উঠানে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।দলিল হস্তান্তর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চাপুলিয়া এলাকার ৬৪ জন ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আবদুর রহমান তাঁদের হাতে দলিলগুলো তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চাদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. আহাদুল ইসলাম, গোলজার মোল্লা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বেঞ্চ বিতরণও করা হয় ফরিদপুর অফিস।অস্ত্রসহ গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে গতকাল শনিবার ভোররাতে দুটি বিদেশি রিভলবার, চারটি ম্যাগাজিন ও আটটি গুলিসহ হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হাবিবুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পনেরছিরা গ্রামের বাসিন্দা। গুরুদাসপুর থানার পুলিশ জানায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় নিয়মিত তল্লাশিকালে একটি পরিবহন কোম্পানির যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।কিশোরের লাশ কিশোরগঞ্জে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের নরসুন্দা নদীর গৌরাঙ্গবাজার সেতুর নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।