সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরখাস্তফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার আমজাদ প্রামাণিককে দায়িত্বে অবহেলার অভিযোগে গত শনিবার বরখাস্ত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মো. হাতেমকে গত শুক্রবার সন্ধ্যায় কুপিয়ে জখম করার অভিযোগে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে আমজাদ চৌকিদারের জিম্মায় রাখা হয়। কিন্তু তিনি আলমগীরকে ছেড়ে দেন। ফরিদপুর অফিস।কারাদণ্ড জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের অপরাধে মেহেদী হাসান নামের এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম গত শনিবার রাতে এ রায় দেন। উপজেলার দিবাকরপুর গ্রাম থেকে পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছিল। আদালতের নির্দেশে মেহেদীকে গতকাল রোববার হাজতে পাঠানো হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।মাতলামির দণ্ডপিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মিলন আকন, নজির হোসেন ও কিসলু বেপারি নামের তিন ব্যক্তিকে মাতলামি করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুর রশিদ গতকাল রোববার দুপুরে ওই তিন ব্যক্তির প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। উপজেলা সদরের লক্ষ্মীপুরা এলাকা থেকে পুলিশ গত শনিবার গভীর রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পিরোজপুর প্রতিনিধি।