সংক্ষেপে সারা দেশ
দুটি মানববন্ধনবঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের দুই পক্ষের উদ্যোগে পৃথক দুটি মানববন্ধন হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমানের পক্ষ স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সোমবার সকালে আলাদাভাবে মানববন্ধন করে। উভয় পক্ষ এরপর একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ যুবকের লাশরাজবাড়ী সদর উপজেলায় ওহিদুল হাসান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বরাট ইউনিয়নের উড়াকান্দা হাটসংলগ্ন পদ্মা নদী থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে ওই লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। উপজেলার দেওয়ানপাড়ার বাসিন্দা ফকির আবদুল ওহাবের ছেলে ওহিদুল গত রোববার রাতে নিখোঁজ হন। সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন খলিফা বলেন, লাশের গলা ও পেটে ছুরির আঘাত ছিল। রাজবাড়ী প্রতিনিধি মানববন্ধনফরিদপুর রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিপন মোল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের গোয়ালচামট এলাকায় গতকাল সোমবার দুপুরে আধা ঘণ্টার এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। শহরের ফায়ার সার্ভিস এলাকায় গত রোববার রাতে হামলার শিকার রিপন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর অফিসআটজন গ্রেপ্তাররাজধানীর বিভিন্ন স্থান থেকে গত দুদিনে অজ্ঞান পার্টির সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার বনানী থানার মহাখালী থেকে দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারসহ মো. হাবিব (৪০) নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-১-এর একটি দল। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আরও পাঁচজন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়। র্যাবের আরেকটি দল জয়দেবপুর থানার জাজর গ্রাম থেকে মাসুদ রানা (৩২) ও আলম আহম্মেদ (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদকমানববন্ধনশিশু গৃহকর্মী হালিমার (১২) হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গতকাল সোমবার সকালে পল্ল্লবী থানার সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধনে এ আহবান জানানো হয়েছে। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে ট্রেড ইউনিয়ন, মানবাধিকার সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি। ২৬ শিক্ষার্থী পুরস্কৃতঢাকায় বসবাসরত গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দিয়েছে গৌরনদী-আগৈলঝাড়া সমিতি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করায় গত শুক্রবার রাজধানীর নোভো কনভেনশন সেন্টারে সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দ জিয়াউর রহমান, সাংসদ তালুকদার মো. ইউনুস, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।