সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযোগপত্র অনুমোদনরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক কোষাধ্যক্ষ মো. এখলাস উদ্দিনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আট কোটি ২২ লাখ টাকা অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে এখলাস উদ্দিনের বিরুদ্ধে গত বছরের ২১ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম থানায় মামলা করেন রাজশাহী দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ। মামলার পর দুদকের তদন্তে প্রমাণিত হয়, এখলাস উদ্দিন কোষাধ্যক্ষ থাকাকালে প্রেডিকেট অফেন্স সংগঠনের মাধ্যমে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আট কোটি ২২ লাখ ৫৫ হাজার ৯৮ টাকা পাচার করে আত্মসাৎ করেছেন। নিজস্ব প্রতিবেদক।