সংক্ষেপে সারা দেশ
শ্রমিকদের মানববন্ধনমাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় এলজিইডির প্রকল্পে কাজের ৩৭০ জন মাটিকাটা শ্রমিককে প্রায় ৯৮ লাখ টাকা পরিশোধ করা হয়নি। পাওনা টাকার দাবিতে গতকাল বুধবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে শ্রমিকেরা মানববন্ধন করেন। শ্রমিকদের দাবি, ১৯৯৮ সালে এলজিইডির অধীনে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ও বন্যা পুনর্বাসন কাজ করেন তাঁরা। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ ওই কাজের পাওনা ৯৮ লাখ টাকা এখনো পরিশোধ করেনি। মাদারীপুর প্রতিনিধি।বেগুনে লোকসানকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ও মুনিয়ারীকান্দা পাইকারি সবজির হাটে গতকাল বুধবার প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে মাত্র তিন টাকায়। মঙ্গলবাড়িয়া গ্রামের কৃষক আমিরুল হক বলেন, দুজন দিনমজুর নিয়ে খেত থেকে চার মণ বেগুন তোলেন তিনি। ১০০ টাকায় একটি রিকশা ভাড়া করে ওই বেগুন তারাকান্দি বাজারে নেন। চার মণ বেগুন বিক্রি করেন ৪৮০ টাকায়। এ থেকে দিনমজুরদের দেন ৪০০ টাকা। তিনি পকেট থেকে ২০ টাকা দিয়ে রিকশা ভাড়া পরিশোধ করেন। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।বজ্রপাতে মৃত্যু নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার সকালে বজ্রপাতে ইমরান হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বুধি গ্রামে। তিনি পূর্বধলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ইমরান তাঁর বাবার সঙ্গে বাড়ির পাশের খেতে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা (নেত্রেকোনা) প্রতিনিধি।