সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালাবদ্ধ ফ্ল্যাটে লাশনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে আবদুল হামিদ (২৪) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য হামিদের লাশ নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বলেন, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার জয়নুদ্দিনের বাড়িতে আড়াই মাস আগে একটি ফ্ল্যাটের দুটি রুম সাবলেট নেন আবদুল হামিদ, মামুন ও এক নারী। এক সপ্তাহ আগে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে ভাড়াটেরা চলে যায়। গতকাল সকালে তালাবদ্ধ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।অবশেষে বদলিসুনামগঞ্জের জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মিজানুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে তাহিরপুর থানায় বদলি করা হয়। জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকেই এসআই মিজানুরের বিরুদ্ধে অসদাচরণ, ঘুষ, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। সম্প্রতি তিনি জগন্নাথপুর সদর বাজারের এক ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় পরে ওই ব্যবসায়ীর কাছে ক্ষমা চান। এলাকাবাসী তাঁর বদলির দাবি জানিয়ে আসছিল। জগন্নাথপুর থানার ওসি অহিদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।বজ্রপাতে নিহতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরলক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত এক তরুণের মৃতদেহ শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সোলেমান আলী (১৮)। তিনি একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউপির সদস্য হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে নৌকা পদ্মা নদী পার হওয়ার সময় বজ্রপাত হলে নৌকা থেকে পড়ে যান সোলেমান। অনেক খোঁজাখুঁজির পরও ওই দিন তাঁর মৃতদেহ পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।