সংক্ষেপে সারা দেশ
কর্মশালাসাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুদীপ্তির আয়োজনে পাঁচ দিনের থিয়েটার কর্মশালা ৮ আগস্ট শেষ হয়েছে। হাইসাওয়া প্রকল্পের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী, পেশা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন অংশ নেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে হাইসাওয়া প্রকল্পের উপজেলা কনসালট্যান্ট মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।মানববন্ধনখাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো প্রতিরোধ, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন হয়েছে। গাইবান্ধা নাগরিক পরিষদ আয়োজিত এই মানববন্ধনে পৌরসভার মেয়র শামছুল আলম, নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, শাহ শরিফুল ইসলাম, মিহির ঘোষ, আবু জাফর, জহুরুল কাইয়ুম, গোলাম মারুফ, শাহ মাসুদ মিলন, ময়নুল ইসলাম, আলমগীর কবির, সাজেদা পারভীন প্রমুখ বক্তব্য দেন। গাইবান্ধা প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তারগোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার পবনারপাড় গ্রাম থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গ্রামের আজিবর রহমান তালুকদারের ছেলে নাজমুল তালুকদার (২২) ও মোশারফ হোসেন শেখের ছেলে রুবেল শেখ (২৮)। স্থানীয় থানার ওসি মো. তোতা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে গোপালগঞ্জ প্রতিনিধি।পোশাক বিতরণ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে গতকাল শনিবার আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আটটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের ১৭৪ জন শিক্ষার্থীর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ওঁরাও ফাউন্ডেশনের উদ্যোগে বেলা ১১টায় ক্ষিরপোতা আদিবাসী একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ম ম আমজাদ হোসেন। ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার ওঁরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজাউল আবেদিন, আমজাদ হোসেন, নিখিল রঞ্জন কেরকেটা, যোগেন্দ্রনাথ সরকার, আতিকুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।