সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ দক্ষিণপাড়া গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষারকান্তি দেবনাথ। ব্যবসায়ী সেলিম আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজাদপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র, গাড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।সরকারি কাজে বাধাসরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল হকসহ নয়জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীন আহমেদ জানান, রানিহাটি বাজারের মসজিদসংলগ্ন পাঁচ শতক জমির ওপর টয়লেট নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই জমির ওপর বহুতল ভবন নির্মাণ শুরু করা হয়। ৮ আগস্ট ইউএনও এ এম জেড শারজিল হাসানের নেতৃত্বে ওই ভবন ভাঙতে গেলে আসামিরা বাধা দেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।হত্যা মামলানাটোরের লালপুর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল লালপুর থানায় মামলা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রায়পুর-দিলালপুর গ্রামে একদল দুর্বৃত্ত কুপিয়ে আবদুল মালেক (৩৮) নামের এক ব্যক্তিকে খুন করে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধি।তিনজনকে সাজা আড়িয়াল খাঁ নদে থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ফরিদপুরের সদরপুর উপজেলায় তিন ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ইউএনও লোকমান হোসেন এ দণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: কুদ্দুস মিয়া, মোয়াজ্জেম হোসেন ও বাসুদেব বর্মণ। একই আদালত রাস্তা আটকে পাট বিক্রির অপরাধে সাড়ে সাতরশি বাজারের পাট ব্যবসায়ী বিমল সাহা ও শফি মালিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। ফরিদপুর অফিস।রাস্তা মুক্ত করতেফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বালিয়াডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়ক নামের ইটের রাস্তাটি দখলদারদের কবল থেকে রক্ষার দাবিতে সোমবার ইউএনওর কাছে সঞ্চারকলিপি দিয়েছে এলাকাবাসী। সঞ্চারকলিপিতে বলা হয়, যাতায়াতের একমাত্র রাস্তাটি স্থানীয় দখলদারদের কবলে পড়ে দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে। জনস্বার্থে রাস্তাটি দখল মুক্ত করা হোক। ইউএনও মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, এ রাস্তা দখলমুক্ত রাখার চেষ্টা চলছে। ফরিদপুর অফিস।