সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুনোয়াখালীর চাটখিল উপজেলার বৈকণ্ঠপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা গেছেন। পরে স্থানীয় লোকজন রশি বেঁধে তাঁর মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।ওজনে কম বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সুবিধাভোগীদের দুই কেজি চাল কম দেওয়া হয়েছে। কার্ডধারীরা অভিযোগ করেন, সোমবার তাঁদের দুই মাসের বরাদ্দ ৬০ কেজি চাল একসঙ্গে দেওয়া হয়। প্রত্যেককে ৫০ কেজি ওজনের একটি বস্তা এবং খোলা আট কেজি চাল দেওয়া হয়। সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল মন্টু বলেন, গুদাম থেকে যে চাল দেওয়া হয়, তা পরে বরাদ্দ করা চালের চেয়ে কম হয়। এ কারণে সবাইকে কিছু চাল কম দেওয়া হয়েছে। তবে সান্তাহার এলএসডির পরিদর্শক নাইমুল হোসেন বলেন, গুদাম থেকে চাল কম দেওয়া হয় না। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।পানিতে ডুবেপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামে শহিদুল ইসলাম (৩) নামের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবা জলিল পেয়াদা জানান, গতকাল বুধবার দুপুরে শহিদুল সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।জিহাদি বইগাইবান্ধা শহরের সার্কুলার রোডের আসাদুজ্জামান মার্কেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে মঙ্গলবার রাতে এক কার্টন জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। কার্টনে ৩২ প্রকারের ৯০টি জিহাদি বই পাওয়া গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকার মগবাজার থেকে বইগুলো পাঠানো হয়েছে। কিন্তু কার কাছে পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি। জরিমানাকিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শোক দিবসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিবর্ণ ও ছেঁড়া পতাকা উত্তোলনের অভিযোগে পাঁচজনকে এক হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ফারাহ গুল নিঝুম অভিযান চালিয়ে ১০টি ছেঁড়া ও বিবর্ণ পতাকা জব্দ করেন। তিনি ব্যবসায়ীদের সঠিক রং ও মাপের পতাকা উত্তোলনের নির্দেশ দেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয় সংগীত পতাকা প্রতীক আদেশ ১৯৭২/৪(ক) ধারা মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।