সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবেকুড়িগ্রামের রাজীবপুর উপজেলার করাতিপাড়ার বিলপাড়ায় পানিতে ডুবে শাহিন (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দিনমজুর ফুলমিয়ার ছেলে। অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে বিলের পানিতে মাছ ধরা দেখতে গিয়ে শাহিন পানিতে ডুবে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামন। গৃহবধূ খুনবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামে হনুফা বেগম (৪০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তাঁর সতিন তাজিয়া বেগমকে আটক করা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, হনুফা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বরিশাল অফিস।