সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিবরগুনার আমতলী উপজেলার চিলা গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত গ্রামের নাসির উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা নাসিরকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা স্বর্ণালংকারসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমতলী থানার ওসি বাবুল আখতার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।জরিমানাগরুর পচা মাংস বিক্রি করায় ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার বাড়ইডাঙ্গার মো. ইলিয়াস শেখ (৩০) নামের এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ড দেন। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, শুক্রবার কাউলীবেড়া হাটে গরুর পচা মাংস বিক্রি করতে গেলে লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়। ফরিদপুর অফিস।লাশ উদ্ধারনীলফামারী জেলা সদরের দাড়িহারা বানিয়াপাড়া গ্রাম থেকে সরেন চন্দ্র রাম (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সরেন দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন। যন্ত্রণা সইতে না পেরে গত শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।