সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকাসহ গ্রেপ্তারফরিদপুর শহর থেকে ৪২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাাব-৮-এর একটি দল। গ্রেপ্তার হওয়া যুবক মো. সাইফুজ্জামান ওরফে রুপকের (২০) বাড়ি ফরিদপুর সদরের কানাইপুর এলাকায়। র‌্যাাব জানায়, শনিবার দিবাগত রাত আটটার দিকে শহরের নিলটুলী মহল্লার দত্ত ভবনের নিচে সিটি মেডিকেল কর্নারের সামনে থেকে জাল টাকাসহ সাইফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস।গুণীজন সম্মাননাবরগুনা শহরের বঙ্গবন্ধু সঞ্চৃতি কমপ্লেক্সে শনিবার রাতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বরগুনার লিটল থিয়েটার ও কলেজ থিয়েটার ছিল এর আয়োজক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বরগুনার তিন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সংগীতজ্ঞ ওস্তাদ গোপী মোহন কর্মকার (মরণোত্তর), ক্রীড়াবিদ মীর বজলুর রহমান ও চিত্রশিল্পী মোশাররফ হোসেন (কনু)। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।ডাকাতিনওগাঁর মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামে শনিবার রাত দুইটার দিকে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। ১০-১২ জনের ডাকাত দলটি পরিবারের সদস্যদের মারধর করে ২২ ভরি স্বর্ণালংকার ও ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারধরে গৃহকর্তার পুত্র লিটন (৩৫) ও তাঁর স্ত্রী চিত্রা রানী (২৭) আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। থানায় একটি মামলা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।