সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেইনকোট বিতরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোর পক্ষ থেকে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের ‘এক্ষণ পত্রিকা’ বিপণিতে ১৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর সার্কুলেশন নির্বাহী গৌতম মণ্ডল, মো. ইউসুফ, আঞ্চলিক বিক্রয় নির্বাহী শাহাদত হোসেন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কৃতী শিক্ষার্থী সংবর্ধনা২০১২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা ও কুমিল্লা বোর্ডের অধীন বৃহত্তর কুমিল্লার যেসব ছাত্রছাত্রী সব বিষয়ে এ-প্লাস পেয়েছেন, তাঁদের রাজধানীতে সংবর্ধনা দেওয়া হবে। বৃহত্তর কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করছে। আগ্রহী ছাত্রছাত্রীদের একটি ছবি, ইন্টারনেটে পাওয়া নম্বরপত্র, জীবনবৃত্তান্তসহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান কিংবা মহাসচিব লায়ন মো. মফিজুর রহমান খান বরাবর ১২ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: জিসিএইচপিএফ, ৮৪/২ নয়াপল্টন (দ্বিতীয় তলা), ঢাকা-১০০০। মুঠোফোন: ০১৭১৩-০০৩৫০৬, ০১৮১৭-১০৫৪৫৩। বিজ্ঞপ্তি।পিস্তলসহ গ্রেপ্তার মাগুরা শহরের পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গতকাল মঙ্গলবার পুলিশ দুটি বিদেশি পিস্তলসহ রপন মণ্ডল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ছয়টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রপন মণ্ডল মুন্সিগঞ্জ সদরের রমজানবেগ হিন্দুপাড়ার সুধীর মণ্ডলের ছেলে। গোয়েন্দা পুলিশের এএসআই সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি।বুনিয়াদি প্রশিক্ষণ ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা পরিষদের সমেঞ্চলনকক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়। দুপুর ১২টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন। পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক রাফিজা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক রেশাদুল হাকিম। প্রশিক্ষণে ৩২ জন অংশ নিচ্ছেন। ফরিদপুর অফিস। ফেনসিডিলসহ আটক জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় আটাপাড়া ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন। এ সময় আরও দুজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন: বাগজানা গ্রামের ফজলুর রহমান (৪০) ও পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের জহুরুল ইসলাম (৩০)। তাঁদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গতকালই তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।