সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনীলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ কলেজের পুনর্মিলনী আগামী ডিসেম্বর মাসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ পুনর্মিলনীর উদ্যোগ নিয়েছে রামগঞ্জ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানে আগ্রহী ব্যক্তিদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে পূর্ণ ঠিকানা, ব্যাচ ও ছবি বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেট্রনিক মিডিয়া (বিজেম), ২৫৭/৮ এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা-১২০৫ এই ঠিকানায় পাঠাতে হবে। জনপ্রতি নিবন্ধন ফি ৫০০ টাকা। এ ছাড়া ০১৭১৫৮২২৭৭৮ (মির্জা তারেকুল কাদের) ও ০১৭১১৯৫২৫২২ (ফরিদ আহেম্মদ বাঙ্গালী) নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি