সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীতযশোরের কেশবপুর উপজেলায় গতকাল শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কর্মশালা হয়েছে। শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখানোর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম ও প্রশিক্ষণের সমন্বয়ক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। কেশবপুর (যশোর) প্রতিনিধি।পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ম. হামিদ বলেছেন, খুলনায় উপযুক্ত ভবন পাওয়া গেলেই পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। গত শুক্রবার বিকেলে খুলনা নগর ভবনে সিটি মেয়র তালুকদার আবদুল খালেকসহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ, শিক্ষাবিদ অধ্যাপক সাধন ঘোষ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধি।‘নীরব ঘাতক’কুমিল্লায় গতকাল শনিবার ‘খাদ্যে বিষক্রিয়া: নীরব ঘাতক’ শীর্ষক একটি কর্মশালা হয়েছে। কুমিল্লা ক্লাবের উদ্যোগে ক্লাব ভবনে গতকাল সন্ধ্যায় ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান মো. মুজিবুর রহমান। কর্মশালায় আরও বক্তব্য দেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আরফানুল হক ও কর্মশালা উপকমিটির আহ্বায়ক বদরুল হুদা। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।