সংক্ষেপে সারা দেশ
পুনর্বাসনের দাবিনগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না। খসড়া জাতীয় গৃহায়ণনীতিতে বস্তিবাসীদের পুনর্বাসনের কথা উল্লেখ থাকতে হবে। গত শুক্রবার রাজধানীর কল্যাণপুরে বস্তিবাসীর এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা দুস্থ স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, আবদুল হামিদ ফকির, ফাতেমা আক্তার, মোশারফ হোসেন, খন্দকার রেবেকা সান-ই-য়াত, রফিকুল ইসলাম, হোসনে আরা রাশেদাসহ বিভিন্ন বস্তির প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।ইয়ারফোন...দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া রেললাইনের কয়লাখনি রেলঘুমটির অদূরে সাহাপুর গ্রামে গত রোববার ট্রেনে কাটা পড়ে আল আমীন (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে পার্বতীপুর উপজেলার শাহ গ্রামের আতিউর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল আমীন ইয়ারফোন লাগিয়ে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি সুবর্ণজয়ন্তী উৎসব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব আগামী ২০ ডিসেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে গতকাল সোমবার উৎসব উদ্যাপন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও উৎসবের সভাপতি কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, বোর্ড সচিব মো. অলিউর রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা