সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির কবলে দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বাঘাচোড়া গ্রামে। তৌহিদুলের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রভাষক তৌহিদুল সোমবার দুপুরে সৈয়দপুর থেকে বাসে রংপুর শহরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। কিন্তু বিকেল হয়ে গেলেও সেখানে তিনি না পৌঁছায় তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। সন্ধ্যায় এক অজ্ঞাতনামা ব্যক্তি মুঠোফোনে জানান, তৌহিদুল রংপুর বাস টার্মিনালে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর হাতঘড়ি, মুঠোফোন ও ছয় হাজার টাকা নিয়ে গেছে। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি। বজ্রপাতে মৃত্যু মৌলভীবাজারের সদর উপজেলার আপার কাগাবলা গ্রামে বজ্রপাতে ওয়াছিল মিয়া (২৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ওয়াছিল গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে। কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, ওয়াছিল সম্প্রতি একটি ঘর তুলছিলেন। ওই দিন রাতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ঘরের দেয়ালের মাটি ধুয়ে যায় কি না, তা দেখতে তিনি বাইরে বের হন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। মৌলভীবাজার প্রতিনিধি।চালকদের মানববন্ধনগোপালগঞ্জে মাহিন্দ্র গাড়ির নিবন্ধন করানোর সুযোগের দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ গাড়ির চালকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী এসব গাড়ির চালকেরা এদিন সকালে এক ঘণ্টা এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ মাহমুদ হোসেন ও বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমানের কাছে তাঁরা সঞ্চারকলিপি জমা দেন। মাহিন্দ্র গাড়ির চালক সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, জেলায় প্রায় ১০০ মাহিন্দ্র গাড়ি চলে। তাঁরা সরকারকে রাজস্ব দিতে চান। কিন্তু তাঁদের গাড়ির নিবন্ধনের সুযোগ না থাকায় সরকার এ আয় থেকে বঞ্চিত হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি ।