সংক্ষেপে সারা দেশ
অগ্নিকাণ্ডফরিদপুর সদরের কোমরপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কোমরপুর বিদ্যুৎ উপকেন্দ্রের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, উপকেন্দ্রের তেলের একটি পাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ফরিদপুর স্টেশনের ব্যবস্থাপক এনায়েত হোসেন বলেন, আগুনে পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস।শিশু নিহত নওগাঁর পত্নীতলা উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় নাহিদা নামের এক শিশু নিহত হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সাপাহার উপজেলার দীঘিরহাট কামাজপুর গ্রামের মুজিবুর রহমান তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য পত্নীতলার একটি ক্লিনিকে নিয়ে যান। এ সময় মেয়ে নাহিদা (৮) রাস্তা পার হতে গেলে নওগাঁ থেকে নজিপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।মামলাপটুয়াখালীর বাউফল উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের একটি মেয়ে (১৪) গত মে মাসে তার মায়ের সঙ্গে মামার শ্বশুরের (৪৫) বাড়িতে বেড়াতে যায়। সে সময় মামার শ্বশুর মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।চক্ষুশিবিরকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দারুল-মা-আরিফ আল-মাদানিয়া মাদ্রাসা ময়দানে গতকাল শুক্রবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট, যুক্তরাজ্যের অর্থায়নে এবং ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই চক্ষুশিবিরে পাঁচ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া চোখে অস্ত্রোপচারের জন্য ১০৫ জন রোগীকে বাছাই করা হয়েছে। তাদের ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করা হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।