সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ নিহতঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় গত শনিবার রাতে বাসের ধাক্কায় জোসনা বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি গজারিয়ার আলিপুরা গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত সাড়ে আটটার দিকে জোসনা বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।