সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা ক্যাম্পকক্সবাজারের রামুতে গত মাসে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ইমার্জেন্সি মেডিকেল টিম। এ জন্য আগামী ১৮ ও ১৯ অক্টোবর রামুতে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর সীমাবিহারের সামনে এবং ১৯ অক্টোবর চেরাংগাথা রোডে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থাকবেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক জোনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈমসহ ২০ জনের একটি দল। বিজ্ঞপ্তি।ছিনতাইকারী আটকপাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার পঞ্চমপুর কদমতলা এলাকা থেকে গতকাল সোমবার ভোরে তিন ছিনতাইকারীকে আটক করে পিটুনির পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তারা হলো, ঈশ্বরদী উপজেলার বিবিসি বাজার গ্রামের শাকিল হোসেন, একই গ্রামের সজীব হোসেন ও পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের নঈম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি পওয়া গেছে। পাবনা অফিসট্রাকচাপায় নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বাবলাতলীতে রোববার সন্ধ্যা সাতটার দিকে ট্রাকের চাপায় বগুড়ার আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের মৌসুমী বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। দুর্ঘটনায় একই গ্রামের ভ্যানচালক রজিব উদ্দীন (৫৮), বাবুর আলী (৬০) ও মৌসুমীর বাবা বাদশা মিয়া (৫০) গুরুতর আহত হন। রাতেই রজিব উদ্দীন ও বাবুর আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপরে থানায় একটি মামলা হয়েছে।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি