সংক্ষেপে সারা দেশ
স্বামীর যাবজ্জীবনসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে কুলসুম তাঁকে এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি আফজাল হোসেন (৪৭) উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, আফজাল ২০১০ সালের ১৪ মে রাতে স্ত্রী শেফালী খাতুনকে (৩৮) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। হত্যা মামলায় বিচারক গতকাল ওই রায় দেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুখুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামে গতকাল মঙ্গলবার পল্টু মল্লিক (৩৩) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মল্লিকপাড়ার বিমল মল্লিকের ছেলে পল্টু সকালে তাঁদের নারকেলগাছে পাতা কাটতে ওঠেন। এ সময় একটি ডাল তাঁর পায়ের চাপে বিদ্যুতের খোলা তারের ওপর পড়লে স্পৃষ্ট হয়ে পল্টু নিচে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুলনা প্রতিনিধি।গণপিটুনি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজারে সোমবার আলম শেখ (২৫) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ছিনতাইকারী অভিযোগে আটক করে তাঁকে এই গণপিটুনি দেওয়া হয়। পরে এলাকাবাসী তাঁকে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্র জানায়, কানাইপুরের সমেসপুর এলাকার কাঠ ব্যবসায়ী ওয়াজেদ ব্যাপারি শনিবার বাড়ি ফেরার পথে আলম শেখ অস্ত্রের মুখে তাঁর পথরোধ করেন। তিনি তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। সোমবার রাতে ওয়াজেদ ব্যাপারির ছেলে সোহেল ওই বাজারে আলমকে দেখে লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করেন। ফরিদপুর অফিস।আসামি গ্রেপ্তার পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের হাসপাতাল সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কৃষ্ণপুর মহল্লার রনা (২৫), জনি (২৪), শিমুল (২৬) ও সুমন (২৫)। সদর থানার এসআই জিয়াউর রহমান বলেন, ‘এই আসামিরা ওই দিন রাত দুইটার দিকে ঢাকা থেকে পাবনা আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।’ পূর্ববিরোধের জের ধরে ৬ অক্টোবর মাহফুজুর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। পাবনা অফিস।