সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুরপঞ্চগড় শহরে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী নাবিল পরিবহনের দুটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে নাবিল পরিবহনের দুটি গাড়ি শহরের করতোয়া পেট্রল পাম্পের সামনে রেখে অবরোধ সৃষ্টি করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ছাত্রলীগ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে। পঞ্চগড় প্রতিনিধি