সংক্ষেপে সারা দেশ
আইবিএ হোস্টেলে প্রীতিভোজঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) হোস্টেলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিএ হোস্টেলের সহকারী ওয়ার্ডেন মো. ইফতেখারুল আমিন এবং সভাপতিত্ব করেন আইবিএ হোস্টেলের ওয়ার্ডেন মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন ও আইবিএর পরিচালক জি এম চৌধুরী। প্রাক্তন ওয়ার্ডেনদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় অনুষ্ঠানে। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ক্লিয়ার মেন (ইউনিলিভার) ও প্রাইম ব্যাংক। বিজ্ঞপ্তিপুলিশকেন্দ্র উদ্বোধনহবিগঞ্জের হাওরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন একটি পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার সুজাতপুরে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সভায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিনহা, সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, এখন থেকে হবিগঞ্জের বানিয়াচং ও লাখাই এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার হাওরগুলোর জেলেরা নিরাপদে মৎস্য আহরণ করতে পারবেন। হবিগঞ্জ প্রতিনিধি