সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসহ গ্রেপ্তাররাজশাহীর পুঠিয়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল শুক্রবার বিকেলে ওই মাদক জব্দ করে এবং ট্রাকচালক বুলবুল হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর সহযোগী এক ব্যক্তি এ সময় পালিয়ে যেতে সমর্থ হন। ট্রাকে করে এসব ফেনসিডিল ঢাকায় পাঠানো হচ্ছিল বলে বিজিবি সূত্র জানিয়েছে। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।ট্রাকচাপায় নিহতজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর আত্মীয় আবদুর রহিম আহত হয়েছেন। উপজেলার কাথাউল গোপীনাথপুরে গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বলেন, আহত আবদুর রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি। চার দোকান ছাইপটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় গতকাল শুক্রবার বিকেলে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে এবং আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করেছেন। দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী অফিস।সংঘর্ষে আহত ১০সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ পূর্ববাজার সড়কে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে ওই সংঘর্ষ হয়। আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরও দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম ওই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।দুর্ঘটনায় নিহতকিশোরগঞ্জের হোসেনপুরে মলু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হোসেনপুর-হাজীপুর সড়কের ধূলিহর এলাকায় একটি নছিমনের চালক গতকাল সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে যায় এবং যাত্রী মলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।