সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগল ‘ফাউ’ লক্ষ্মীপুরের রায়পুর শহরের গরুর হাটে গতকাল সোমবার একটি ষাঁড়ের সঙ্গে একটি ছাগল ফাউ (বিনা মূল্যে) দেওয়া হয়। ষাঁড়টি লাখ টাকা দিয়ে কেনেন কেরোয়া গ্রামের ইতালিপ্রবাসী মিজানুর রহমান নামের এক ব্যক্তি। ষাঁড়ের সঙ্গে দেওয়া ছাগলের দাম আনুমানিক ১০ হাজার টাকা।  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিমানববন্ধনরাজবাড়ীর গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গতকাল সোমবার সকালে কলেজছাত্র রাজু হাসানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে ইউএনও কার্যালয়ে গিয়ে সঞ্চারকলিপি দেওয়া হয়। ২ অক্টোবর পৌরসভার হাউলি কেউটিল বখশো ফকিরপাড়া গ্রামের রাজুর (১৮) লাশ বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি মর্মান্তিক চুরি ঠেকাতে আখখেতের বেড়ার সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলার রুইজানী গ্রামের চাষি সঞ্জয় বিশ্বাস (৪০)। গত রোববার সন্ধ্যায় ওই খেতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী কদর (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার পোয়াইল গ্রামে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় সঞ্জয় বিশ্বাস ও তাঁর বাবা সন্তোষ বিশ্বাসকে (৬০) আসামি করে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।  মাগুরা প্রতিনিধিহাত-পা বাঁধা লাশবাগেরহাটের ফকিরহাটে হুমায়ুন কবীর (৪৫) নামের একজন ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। হুমায়ুনের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামে। তিনি ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। এ ঘটনায় মামলা হয়েছে।  বাগেরহাট প্রতিনিধি