সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধার যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে লোকজন নদীর দক্ষিণ তীরে একটি বস্তা ভেসে উঠতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি থানার এসআই জিয়াউর রহমান বলেন, সালমাকে হত্যার পর লাশ বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।  যশোর অফিস উদ্যোগচট্টগ্রামের পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর নিজস্ব অর্থায়নে পটিয়া-চট্টগ্রাম (চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়ক) সড়কে ছয় দিনব্যাপী বিনা ভাড়ার ছয়টি বিআরটিসি বাস এবং পটিয়ার বিভিন্ন সড়কে ১৩টি জিপ সার্ভিস চালু করেছেন। পবিত্র ঈদুল আজহা, শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধদের কঠিন চীবর দান উৎসব উপলক্ষে চট্টগ্রাম থেকে পটিয়ার যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় সাংসদ ছয় দিনব্যাপী বাস ও জিপ সার্ভিসের উদ্বোধন করেন।  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি