সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট হামেরদী গ্রাম থেকে মলি আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক মিরাজ হোসেন জানান, রোববার বিকেলে ছোট হামেরদী গ্রামে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মলির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ফরিদপুর অফিস বিয়ের ধুমঈদের ছুটিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের ধুম পড়েছে। গত কয়েক দিনে শতাধিক বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে জানা গেছে। উপজেলার এক বাসিন্দা জানান, স্বজনদের একসঙ্গে পাওয়া যায় বলে ঈদের ছুটিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার রেওয়াজ চালু হয়েছে। রায়গঞ্জ পৌরসভার নিকাহ নিবন্ধনকারী কুদরত উল্লাহ জানান, অন্য সময়ে বিয়ের কথা পাকা করা হলেও অভিভাবকেরা ঈদের ছুটিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাস-লেগুনা সংঘর্ষরাজধানীতে গতকাল সোমবার রাতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আবদুল জলিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলে রাব্বীসহ দুজন। ডেমরা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, রাত আটটার দিকে ডেমরা চৌরাস্তায় চিটাগাং রোড এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জলিল ও রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক মোটরসাইকেল চুরিঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গতকাল সোমবার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ওই ঘটনায় পুলিশ মো. মুক্তার নামে একজনকে আটক করেছে। হাসপাতাল সূত্র জানায়, রাত আটটার দিকে মফিদুল ইসলাম নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যান। জরুরি বিভাগের সামনে মোটরসাইকেল রেখে প্রায় আধা ঘণ্টা পর ফিরে দেখেন, মোটরসাইকেল নেই। নিজস্ব প্রতিবেদক