সংক্ষেপে সারা দেশ
কিশোরী উদ্ধারপশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ নগরের ওয়াটগঞ্জ এলাকা থেকে সোমবার বাংলাদেশি এক কিশোরীকে উদ্ধার করেছে। পরে তাকে একটি হোমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অহিদুর ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ জানায়, ১৩ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরীকে চাকরির নাম করে ফুসলিয়ে কলকাতায় এনে দালালেরা বিক্রি করে দেয়। পরে কলকাতা পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। কলকাতা প্রতিনিধি।আসামি গ্রেপ্তারমেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে বোমাসহ গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি হত্যা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে পুলিশ জানিয়েছে। গাংনী থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, বোমা উদ্ধারের ঘটনায় নাসিরের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। তিনি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার চেষ্টা করেছিলেন। মেহেরপুর প্রতিনিধি।