সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তক উদ্ধারকুষ্টিয়ার দৌলতপুরে আদম আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ১৪ দিন পর তাঁর খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার শশীধরপুর আলালগাড়ীর মাঠ থেকে মস্তকটি উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, চুরির টাকা ভাগাভাগি ও পূর্ববিরোধের জের ধরে আদম আলীকে ১৫ আগস্ট সন্ধ্যায় শালিমপুর গ্রামের রফিক বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন। পরে মস্তকবিহীন দেহ ঘটনাস্থলে ফেলে যান তিনি। এ ঘটনায় রফিককে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া অফিস।করাতকল উচ্ছেদ কক্সবাজারের উখিয়ার বিভিন্ন বনাঞ্চলে গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রায় ৪০০ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার ও নয়টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বন বিভাগের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সহায়তায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, উপজেলার কোর্টবাজার থেকে তিনটি, হিজলিয়া গ্রাম থেকে একটি, রুমখাবাজার থেকে একটি, হাজিরপাড়া থেকে একটি, দোছড়ি গ্রাম থেকে একটি ও থাইংখালী গ্রাম থেকে দুটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।ওরসহজরত শাহ আবদুর রহিম (রহ.) পরীবাগের শাহ সাহেবের বার্ষিক ওরস পরীবাগ মাজার প্রাঙ্গণে কাল ৩১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেলা ১১টায় অনুষ্ঠেয় মোনাজাত পরিচালনা করবেন শাহ সাহেবের নাতি শাহ সৈয়দ আবদুল বারী। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধার ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার কাটাখাল নামক স্থান থেকে গতকাল বুধবার জেলে মিজানুর রহমানের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার মেঘনার সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে জলদস্যুর কবলে পড়ে মিজান নিখোঁজ হন। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মিজানুরের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর বাড়িতে পাঠানো হবে। ভোলা অফিস।