সংক্ষেপে সারা দেশ
প্রস্তুতি সভাঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে এই সভা হবে। এতে প্রাক্তন ছাত্রদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর-০১৭১৩৭৯৯৩৯৯, প্রস্তুতি কমিটির সভাপতি-০১৭১৫৪০৭৮২৫। বিজ্ঞপ্তি।হরিষে বিষাদলালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভারটারী গ্রামে গতকাল বৃহস্পতিবার শ্যালকের বিয়েতে গিয়ে আতাউর রহমান নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি একই উপজেলার টাওয়ারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। লালমনিরহাট প্রতিনিধি।বঙ্গবন্ধুকে স্মরণবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী লীগ। শোক দিবসের এ আলোচনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি।