সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ আটক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সরঞ্জাবাড়ী এলাকা থেকে গতকাল শুক্রবার ২১ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: রংপুরের বদরগঞ্জ উপজেলার কালু মামুদের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও একই উপজেলার মোবারক হোসেনের ছেলে ছাদেক আলী (৩৪)। এই দুজন লালমনিরহাটের হাতীবান্ধা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফিরছিলেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের ওই এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।আহত কৃষকের মৃত্যু ভোলার লালমোহনে প্রতিপক্ষ লোকজনের হামলায় আহত কৃষক হীরণ বেপারী (৪০) মারা গেছেন। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২২ আগস্ট উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষকালে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। হীরণ বেপারীর ছেলে মো. পারভেজের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নসু খাঁর সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। লালমোহন থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় পারভেজ ইতিপূর্বে একটি মামলা করেছেন। অপরদিকে হামলাকারী নসু খাঁর ছেলে মো. ফরিদও হীরণ বেপারীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। ভোলা অফিস।