সংক্ষেপে সারা দেশ
সাপের দংশনে রংপুরের তারাগঞ্জ উপজেলার পাতাইটারী গ্রামে সাপের দংশনে ছকিনা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের শহিদার রহমানের স্ত্রী ছকিনা খাতুন (২৭) শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির রান্নাঘরে যান। এ সময় পাতিলের ভেতর থেকে তেলের বোতল তুলতে গেলে একটি গোখরা সাপ তাঁকে ছোবল মারে। ওই রাতেই হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।কারাদণ্ডবরগুনার সদর উপজেলায় হেরোইন বহনের দায়ে দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, শহরের টাউন হল সড়কের জিয়াউল হাসান ও পশ্চিম বরগুনার মাহাবুব হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা। আটক ৪ বাগেরহাটের মংলা উপজেলার বালুর মাঠ এলাকা থেকে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মংলা থানার উপপরিদর্শক মো. ওলিয়ার জানান, গতকাল শনিবার দুপুরে বালুর মাঠ এলাকার একটি ঘরে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় রিনা বেগম, আলম, নাহিদ ও সনি নামের চারজনকে আটক করা হয়। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।