সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপিও পেশ করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।জাল টাকাসহ আটক পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার পুলিশ গতকাল রোববার ১০টি এক হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মাইনুল ইসলাম। তাঁর বাড়ি ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা এলাকায়। জিয়ানগরের পত্তাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুল কবির বলেন, গতকাল কয়েকজন যুবক জাল নোট থাকা সন্দেহে মাইনুলকে ধরেন। পরে তাঁর শরীর তল্লাশি করে ওই সব নোট পাওয়া যায়। পিরোজপুর প্রতিনিধি।ফেনসিডিল উদ্ধারবাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ সময় সৈয়দ জুলফিকার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার রাতে মাদকের একটি চালান এসেছে—এমন তথ্য পেয়ে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। আটক জুলফিকারের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বাগেরহাটে চারটি মামলা রয়েছে। বাগেরহাট প্রতিনিধি।