সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনআমতলী-তালতলী (বরগুনা-৩) সংসদীয় আসন পুনর্বহাল কমিটির আহ্বানে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় আসন পুনর্বহাল কমিটির সভাপতি আবদুল মজিদ মল্লিক, সাধারণ সম্পাদক গাজী মো. শাহ আলম, ধীরেন্দ্র দেবনাথ এমপি, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।ঝুলন্ত লাশপটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠি গ্রামে গতকাল সোমবার চান মিয়া (৩৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে চান মিয়া ঘর থেকে বের হন। গতকাল সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখা যায়। বাউফল থানার উপপরিদর্শক মলয় কৃষ্ণ দে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি