সংক্ষেপে সারা দেশ
ওঝার মৃত্যুনেত্রকোনা সদর উপজেলার ছোট কাইলাটি গ্রামে সাপের ছোবলে সাহেদ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ছোট কাইলাটি গ্রামের একটি ঘরে সাপ ঢোকে। এ সময় স্থানীয় ওঝা সাহেদ আলী সাপটি ধরে ফেলেন। পরে লোকজনকে দেখানোর সময় সাপটি তাঁকে ছোবল দেয়। অসুস্থ হয়ে পড়লে তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নেত্রকোনা প্রতিনিধি।বাসচাপায় নিহত বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের কাছে বাসচাপায় শহীদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ওই স্থানে একটি বাস শহীদুলের (৩৫) মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে চলন্ত বাসের চাকার নিচে চলে যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।