সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত সর্দার গ্রেপ্তারকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভাটির দুয়ার বড় হাওর এলাকার ডাকাত সর্দার ও কালা বাহিনীর দ্বিতীয় প্রধান লাল মিয়াকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কটিয়াদী থানার এসআই রাকিবুল হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ করিমগঞ্জের নানশ্রী গ্রামের একটি বাড়ি থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করেন। গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১০-১২টি মামলা রয়েছে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, লাল মিয়া গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।