সংক্ষেপে সারা দেশ
পাঁচজন গ্রেপ্তারনওগাঁর মান্দা উপজেলায় সাইদুল ইসলাম, কাওছার আলী সরদার, জালাল উদ্দিন, মোশাররফ হোসেন ও আবদুল বারী নামের পাঁচ ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার আয়াপুর এলাকা থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ দাবি করছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকী বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।চুরির অভিযোগরাজধানীর ইস্টার্ন প্লাজা বিপণিবিতানের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন অভিযোগ করেন, গত বুধবার মুঠোফোন ঠিক করার জন্য ইস্টার্ন প্লাজার সামনে মোটরসাইকেল রেখে তিনি পঞ্চম তলায় যান। কিন্তু ফিরে এসে মোটরসাইকেলটি পাননি। ইস্টার্ন প্লাজার নিরাপত্তাকর্মীরাও এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। বিজ্ঞপ্তি।