সংক্ষেপে সারা দেশ
পুলিশের লাঠিপেটাফরিদপুরে ছাত্রদলের একটি মিছিল লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সংগঠনটির তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বনলতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ওই সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মুজিব সড়ক দিয়ে টেপাখোলা রেলক্রসিংয়ের কাছে এলে পুলিশ তাতে বাধা দেয় ও লাঠিপেটা করে। পুলিশ মিছিল থেকে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার (২১), জেলা ছাত্রদলের দুই সদস্য রিপন মাজহার (২১) ও রাকিবুল হাসানকে (২১) গ্রেপ্তার করে। ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহসিনা আক্তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।সড়ক অবরোধবরগুনায় বাসমালিক ও শ্রমিকদের ‘নির্যাতনের’ প্রতিবাদে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা গতকাল মঙ্গলবার বরগুনা-পাথরঘাটা সড়ক অবরোধ করেছেন। সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত কয়েক শ মোটরসাইকেলের চালক ও তাঁদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধে অংশ নেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পুলক চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে চালকদের দাবি-দাওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।জাতীয়করণের দাবিকুড়িগ্রামে চাকরি জাতীয়করণসহ আট দফা দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে ওই মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মিছিল ও সমাবেশে বিভিন্ন উপজেলার কলেজ শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। জেলা প্রশাসক হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপিও জমা দেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।