সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বহালের দাবি ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। সদরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মো. তোফাজ্জেল হোসেন মোল্যা, ব্যবসায়ী আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান, জাকের পার্টির সভাপতি আ. রাজ্জাক, কাজী খলিলুর রহমান প্রমুখ। ফরিদপুর অফিস। ট্রেনে কাটা পড়ে... রাজবাড়ীতে গতকাল শনিবার সকাল ছয়টায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৩৬) ব্যক্তি নিহত হয়েছেন। সদর থানার লোকোশেড এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল গফুর ফকির জানান, রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান রাজবাড়ী প্রতিনিধি।জুয়া খেলায় গ্রেপ্তারপিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের কলারোন এলাকার শাহা আলীর বাড়িতে জুয়ার আসর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্যজন হলেন একই এলাকার হারুন অর রশিদ। জিয়ানগর থানার উপপরির্দশক মো. ওসমান বলেন, আনোয়ার হোসেনসহ কয়েকজন ওই এলাকায় বসে জুয়া খেলছিলেন। পিরোজপুর প্রতিনিধি।বখাটের কারাদণ্ডকুমিল্লার চান্দিনায় গতকাল শনিবার মোহাম্মদ আলী (২৫) নামে এক বখাটেকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি চান্দিনা উপজেলার হারং গ্রামের ফজলু মিয়ার ছেলে। চান্দিনা থানার এসআই নিমাই চন্দ্র পাল জানান, মোহাম্মদ আলী চান্দিনা বাজারে ইজারা আদায় করেন। শনিবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার সময় তাঁকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন তাঁকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।