সংক্ষেপে সারা দেশ
নির্বাচিত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের নাক, কান ও গলা বিভাগের প্রধান এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশের’ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৮ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. এ এফ মহিউদ্দিন খানকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।পুনর্মিলনীরাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এর আয়োজন করতে যাচ্ছেন। অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগামী ২০ নভেম্বরের মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। যোগাযোগ: বিদ্যালয় অফিস কক্ষ সকাল ১০টা থেকে বেলা দুইটা। ছনতলা (স্কুলের পশ্চিম পাশে) বিকেল পাঁচটা থেকে রাত আটটা। মুঠোফোন: ০১৯১১৫৬৭৮৯০, ০১৬৭৫৪৯২৫৫৭। বিজ্ঞপ্তি।ওয়াগন লাইনচ্যুতচাঁদপুরে গতকাল সোমবার ট্রেনের তিনটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পেট্রল ও ডিজেলবাহী অপর ২০টি ওয়াগন। জেলা রেল পুলিশের হাবিলদার খোরশেদ আলম জানান, চট্টগ্রাম থেকে তেলবাহী ওয়াগনগুলো নিয়ে গতকাল দুপুরে ট্রেনটি চাঁদপুর বড় রেলস্টেশনে পৌঁছায়। পদ্মা তেল ডিপোতে ঢোকার মুহূর্তে এর তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ সময় স্থানীয় লোকজন একটি ওয়াগন থেকে চুইয়ে পড়া কেরোসিন পাত্রে ভরে বাড়ি নিয়ে যায়। চাঁদপুর প্রতিনিধিসর্পদংশনে মৃত্যুকুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে ইয়াসমিন খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আমদহ গ্রামের আরিফ উদ্দিনের স্ত্রী ইয়াসমিনের মাথায় রোববার গভীর রাতে বিষধর সাপ কামড় দেয়। ভোর চারটার দিকে ইয়াসমিন মারা যান। কুষ্টিয়া অফিস