সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মৃত্যুবাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে বজ্রপাতে বেলায়েত হোসেন হাওলাদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। বিকেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। বাগেরহাট প্রতিনিধি।অধ্যক্ষের যোগদানকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন আবুল কাসেম মিয়া। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কলেজ ও বিদ্যালয় শাখার পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তিনি ভিক্টোরিয়া সরকারি কলেজের ৪৬তম অধ্যক্ষ। কলেজের সাবেক অধ্যক্ষ এম এম শফিউদ্দিন এলপিআরে যাওয়ায় ওই পদটি খালি হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।