সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. শাহ্জাহান মৃধা সভাপতি এবং হারুন অর রশিদ, মো. রুহুল আমিন ও কুতুবুদ্দীন খান জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন এস এম আলীমুজ্জামান, সুলতান উদ্দিন আহমেদ, মো. আকতার জাবেদ ও এস এম মনজুর মোরশেদ। এ ছাড়া এম এ সামাদ সাধারণ সম্পাদক ও আল মামুন মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি। লাশ উদ্ধাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভাটিখালকুলা গ্রামের চন্দনা নদী থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন জানান, গতকাল দুপুরে ভাটিখালকুলা গ্রামের চন্দনা নদীতে ওই তরুণীর (১৮) লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।খাদ্যসামগ্রী বিতরণফরিদপুরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা। গতকাল শনিবার দুপুরে শহরের শোভারামপুর এলাকার নিজস্ব কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মুসলিম এইড যুক্তরাজ্যের অর্থায়নে সংগঠনটি দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে পোলাওর চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও অর্থ বিতরণ করে। ফরিদপুর অফিস।