সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিপণ জামা-লুঙ্গি সুন্দরবনে মুক্তিপণ হিসেবে নগদ টাকা বা বাজারসদাই চাওয়া নতুন কিছু নয়। কিন্তু এবার বনদস্যুরা মুক্তিপণ হিসেবে দাবি করেছে জামা ও লুঙ্গি। গতকাল রোববার ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিঘাট এলাকা থেকে বনদস্যু ‘মাইঝ্যা বাহিনী’র হাতে অপহরণ হওয়া ১০ জন জেলের মুক্তির বিনিময়ে নগদ টাকা ও বাজারসদাইয়ের পাশাপাশি ৬০টি করে জামা ও লুঙ্গি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন জাকির হোসেন খান নামের একজন মৎস্য ব্যবসায়ী। বাগেরহাট প্রতিনিধি।আসামি গ্রেপ্তারনেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাকাতি মামলায় সাজা পাওয়া পলাতক আসামি সরুজ আলীকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসাইন জানান, গত শনিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাতাছড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা প্রতিনিধি।