সংক্ষেপে সারা দেশ
কার্যনির্বাহী পরিষদঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সাবেক সচিব মিজানুর রহমানকে সভাপতি ও জনতা ব্যাংকের ডিজিএম এ কে এম নুরুল আলমকে সাধারণ সম্পাদক করে ডুপডার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ শাহজালাল উদ্দিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।বাল্যবিবাহ রোধেবাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার স্লোগান নিয়ে বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে ১০ দিনের প্রচারণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত রোববার বিকেলে আমতলী শহরে শোভাযাত্রা এবং ইউটিঅ্যান্ডডিসি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ উপস্থিত ছিলেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি আলোচনা সভা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮০তম আত্মাহুতি দিবস উপলক্ষে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা হয়েছে। শহরের নবাবগঞ্জ ক্লাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন, রাজশাহী নগর ছাত্রফ্রন্টের শাকিলা খাতুন, রুমকি প্রমুখ বক্তৃতা করেন। উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম শহীদ হওয়া নারী হলেন প্রীতিলতা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি স্মারকলিপিসরকারি কোচিং নীতিমালা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা শিক্ষার মান উন্নয়ন আন্দোলন কমিটি। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ জিয়াউর রহমানের উপস্থিতিতে জেলা প্রশাসক শাহ আলমের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলন কমিটির আহ্বায়ক মশিউর রহমান। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ হত্যার দায়েফরিদপুরে ফুফুকে হত্যার দায়ে নাসির মোল্লা নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার সকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান এ রায় দেন। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের নাসির মোল্লা (১৮) একই গ্রামে তাঁর ফুফু সুফিয়া বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুফিয়ার মৃত্যু হয়। ফরিদপুর অফিস