সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘট প্রত্যাহারমেহেরপুরে গত রোববার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় ওই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট তুলে নেওয়ার ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব পথে যানবাহন চলাচল আবারও শুরু হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস জানান, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।ককটেল উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উজেলার নয়ালাভাঙ্গা-মোড়লপাড়া গ্রামের একটি বাড়ি থেকে গতকাল বুধবার র‌্যাব ও পুলিশ ২৯টি ককটেল উদ্ধার করেছে। জেলার র‌্যাব-৫-এর কর্মকর্তা মেজর আজাদ ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মোল্লা জানান, ওই গ্রামের মাসুম নামের এক ব্যক্তির বাড়িতে গতকাল দুপুরে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে র‌্যাব ও পুলিশের সদস্যরা তল্লাশি চালিয়ে ওই বাড়ি এবং বাড়ির বাইরে একটি শৌচাগার থেকে ২৯টি ককটেল উদ্ধার করেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।