সংক্ষেপে সারা দেশ
কমিটি গঠনগোলাম মোস্তফাকে সভাপতি ও মো. তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি জাতীয় শ্রমিক লীগের মিল্ক ভিটা শাখা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মিরপুরের সেকশন-৭-এ বঙ্গবন্ধু বিদ্যানিকেতেনে এক সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মিরপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। সভায় ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি। বজ্রপাতে মৃত্যুফরিদপুরে জেলা সদর ও সদরপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক জানান, দুপুরে বজ্রপাতে মারা যান আলীয়াবাদ গ্রামের আক্তার ব্যাপারীর স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। বৃষ্টির মধ্যে গোয়ালঘরে ছাগল বাঁধার সময় বজ্রপাতে সুফিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর সঙ্গে থাকা ছাগলটিও মারা যায়। এদিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনউদ্দীন মোল্লা জানান, দুপুরে ডিক্রিরচর গ্রামের সুমন খানের স্ত্রী মাজু খাতুন (৬৫) জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এতে গ্রামের তিনটি গরুও মারা গেছে। ফরিদপুর অফিস।