সংক্ষেপে সারা দেশ
সিপিবির সমেঞ্চলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরগুনা জেলা শাখার সমেঞ্চলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সঞ্চৃতি কমপ্লেক্সে সমেঞ্চলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ফজলুর রহমান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কমরেড আলতাফ হোসেনের সভাপতিত্বে সমেঞ্চলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সিপিবির সম্পাদক কমরেড আবদুল হালিম, আনোয়ার হোসেন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।কমিটি গঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১১ সদস্যবিশিষ্ট বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়েছে। শহরের পুরোনো আইনজীবী ভবনে দুই দিনব্যাপী অষ্টম জেলা সমেঞ্চলনের শেষ দিন গতকাল শুক্রবার ওই কমিটি ঘোষণা করা হয়। রেজাউল করিমকে সভাপতি ও ফররুখ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্মেলনে কাজী সোহরাব হোসেন, মৃণ্ময় মণ্ডল ও মো. নূর আলমের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট সম্পাদকমণ্ডলীও গঠন করা হয়। বাগেরহাট প্রতিনিধি।